ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ২৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকোষ ‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে ‘মুজিবপিডিয়া’র প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন, স্পন্সর সিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং এর ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মুজিবপিডিয়ায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তার দীর্ঘ সংগ্রামের সঠিক তথ্য রয়েছে। প্রধানমন্ত্রী ‘মুজিবপিডিয়া’তে বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কিত লেখাগুলো সংশোধন ও সম্পাদনা করেন। হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড বইটি প্রকাশ করেছে এবং আগমী প্রকাশনী বইটির পরিবেশক । এটিতে ৫৯১টি লেখা এবং প্রায় সাড়ে ৭’শ ঐতিহাসিক ছবি রয়েছে।  ৯৭ জন লেখক, গবেষক, ইতিহাসবিদ এবং সাংবাদিক বইটিতে অবদান রেখেছেন।
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, লেখক ও ইতিহাসবিদ মুনতাসির মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, হারুন-উর-রশীদ, আতিউর রহমান, গবেষক ও প্রাবন্ধিক মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, শিক্ষাবিদ ও সাহিত্যিক আবুল মোমেন প্রমুখ বইটিতে লিখেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat