ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের জলবায়ু দূত জন কেরি ১৬ থেকে ১৯ জুলাই চীন সফর করবেন। বিশ্বের সবচেয়ে বেশি দূষণকারী এই দুই দেশ জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য কাজ করতে তিনি এই সফরে যাচ্ছেন। বুধবার চীনের বাস্তুববিদ্যা ও পরিবেশ মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ওই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্র সম্মত হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি ১৬ থেকে ১৯ জুলাই চীন সফর করবেন।’
বিবৃতিতে আরো বলা হয়, জন কেরির এই সফর চলাকালে ‘দুই পক্ষের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতার বিষয়ে গভীরভাবে  পর্যালোচনা করা হবে।’
যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ এবং সেইসাথে তারা নবায়নযোগ্য বিদ্যুত উৎপাদনে বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারী দেশ।
তবে চীন গত বছর বলেছিল যে, তারা মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় জলবায়ু আলোচনা স্থগিত করে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের গত মাসে চীন সফরের পর কেরি এই সফরে যাচ্ছেন। বিগত প্রায় পাঁচ বছরের মধ্যে বেইজিংয়ে ব্লিঙ্কেনের এটি ছিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সফর।
এদিকে গত সপ্তাহে মার্কিন ট্রেজারি মন্ত্রী জ্যানেট ইয়েলেন চীন সফর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat