ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৩
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের কট্র-ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে বুধবার পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি তার উত্তরসূরি লুইজ ইনাসিও লুলা ডি সিলভাকে ক্ষমতায় বসতে বাধা দেয়ার কথা অস্বীকার করেছেন।
রাজধানী ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশ অফিসে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বলসোনারো সাংবাদিকদের বলেন, লুলাকে বাধা দেওয়ার কোনো পরিকল্পনাই তার ছিল না। খবর এএফপি’র।
বলসোনারোর মিত্র, সিনেটর মার্কোস ডো ভ্যাল, ফেব্রুয়ারিতে সাংবাদিকদের বলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্টের সাথে একটি বৈঠকে যোগ দেন। ওই বৈঠকে গত বছরের নির্বাচনে জয়লাভ করার পর বামপন্থী লুলাকে ক্ষমতা নেওয়া থেকে বিরত রাখার জন্য একটি পরিকল্পনা করা হয়।
 ডো ভ্যালের মতে, অভিযুক্ত পরিকল্পনাটি সুপিরিয়র ইলেক্টোরাল ট্রাইব্যুনালের (টিএসই) সভাপতি আলেকজান্দ্রে দে মোরেসকে কিছু আপোষমূলক কিছু বলতে রেকর্ড করে ছেড়ে দিতে বাধ্য করে।
 বালসোনারোর সমর্থকরা লুলার পক্ষে নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ করার জন্য ডি মোরেসের বিরুদ্ধে অভিযোগ করেন। ডো ভ্যালে প্রাথমিকভাবে দাবি করেন বলসোনারোই সেই পরিকল্পনাটি উপস্থাপন করেন। তবে পরের ঘটনাগুলোর কিছুটা পরিবর্তন করে বলসোনারো বৈঠকের সময় নীরব ছিলেন।
সাবেক প্রেসিডেন্ট বুধবার বলেন, ‘কিছুই মোকাবিলা করা হয়নি। প্রায় ২০ মিনিটের ওই বৈঠকে কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হয়নি।’ বলসোনারোর আইনজীবী ফ্যাবিও ওয়াজনগার্টেন বলেন, বৈঠকে কোনো ষড়যন্ত্র বা অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়নি এবং ডি মোরেসের নাম আসেনি।
এই বছর চতুর্থবারের মতো বলসোনারোকে সৌদি আরব থেকে দেশে আসা একটি জাল কভিড-১৯ ভ্যাকসিন সনদপত্রের দাবি এবং হীরার গয়নাসহ বিভিন্ন অভিযোগ তদন্তে পুলিশের কাছে বিবৃতি দিতে হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat