ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুকন্যার মৃত্যু এবং আরো ৯০ জন আক্রান্ত হয়েছে।
মরিয়ম জান্নাত নামে আড়াই বছরের এ শিশু চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত মরিয়ম জান্নাত নামের শিশুটিকে ১১ জুলাই মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার তৃতীয় দিন ১৩ জুলাই তার মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯০ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ২৫ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০৩ জনে। এদের ৭৬৯ জন সরকারি হাসপাতালে এবং ৫৩৪ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪৯ জন।
এদিকে, ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রকোপের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকহা) আলাদা ডেঙ্গু ইউনিট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চমেকহা’র কোভিড ইউনিটকে ডেঙ্গু ওয়ার্ডে রূপান্তর করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ডেঙ্গু চিকিৎসা সুবিধা সহজীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে ৩৩ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে প্রধান করে কমিটিতে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হাশেমকে সদস্য সচিব করা হয়। এ ছাড়া স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিকে সদস্য করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat