ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২২
  • ৮৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা বন্দুকের মালিকানা সীমিত করার লক্ষে শুক্রবার এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন।  
তার পূর্বসূরি জইর বলসনারোর সময়ে বন্দুকের মালিকানার হার প্রায় তিনগুণ বাড়িয়ে দেয়া হয়। সে পরিস্থিতির লাগাম টেনে ধরতেই বর্তমান সরকার এই উদ্যোগ নিয়েছে।
সহিংসতা দমনে বেশ কিছু পদক্ষেপ উন্মোচনকালে ব্রাসিলিয়ায় লুলা বলেন, আমাদের দেশে বেসামরিক লোকজনের অস্ত্র মালিকানা সীমিত রাখার চেষ্টা অব্যাহত রাখবো। কেবল পুলিশ ও সেনাবাহিনীকে ভালোভাবে সশস্ত্র রাখা হবে। 
দেশটিতে ২০২২ সালে প্রতি ঘন্টায় পাঁচজনেরও বেশি খুন এবং সম্প্রতি স্কুলে কয়েকটি গোলাগুলির ঘটনার প্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের মালিকানা সীমিত করার এই ডিক্রিতে স্বাক্ষর করেন লুলা।
ডিক্রি জারির পর থেকে কারো অস্ত্র দরকার হলে যথাযথ প্রমাণ দিয়ে তা সংগ্রহ করতে হবে। 
পাবলিক সিকিউরিটি ফোরাম নামের একটি এনজিও বলছে, ব্রাজিলে অস্ত্র নিয়ন্ত্রণে এই ডিক্রি আইনী নিশ্চয়তা ও দায়িত্বপূর্ণ অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিনিধিত্ব করছে।
এদিকে সহিংসতা বিরোধী অপর এক এনজিও বলছে, ব্রাজিলে ২০২২ সাল পর্যন্ত নিবন্ধনকৃত ১০ লাখেরও বেশি বেসামরিক লোক অস্ত্রের মালিকানা পেয়েছে। এই সংখ্যা বলসনারোর দায়িত্ব নেয়ার আগের সময়ের চেয়ে তিনগুণ বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat