ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৎস্য উৎপাদনে নাটোর উদ্বৃত্ত জেলা। জেলায় বাৎসরিক ৪৪ হাজার টন চাহিদার বিপরীতে ৭৪ টন মাছ উৎপাদন হচ্ছে। অর্থাৎ চাহিদার অতিরিক্ত ৩০ টন মাছ উৎপাদন করে নাটোর মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।
২৪ থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের উৎপাদন, সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম এবং নাটোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ আয়েশা খাতুন।
সভায় আরো জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৫ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হবে।  মৎস্য সপ্তাহের অন্যান্য কর্মসূিচর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় এবং প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, সুফলভোগীদের মাঝে বৈধ জাল, বিকল্প কর্মসংস্থানের উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ, জলাশয়ে পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা, মৎস্যক্ষেত্রের অগ্রগতি ও উন্নয়ন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং প্রচারণা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat