ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু এবং নতুন করে ১১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মরিয়ম নামে নয় বছরের এ শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মৃত্যুবরণ করে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, ডেঙ্গুর এনএস ১ ভ্যারিয়েন্টে আক্রান্ত কক্সবাজারের এ শিশুকে ২৩ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু ঘটে। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জন।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৪ জন।
এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন। সরকারি হাসপাতালে ৬৫ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮, জেনারেল হাসপাতালে ৭, বিআইটিআইডি’তে ১৬, ইনফেকশাস ডিজিজেস হসপিটালে ৪  ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন।
ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ জনে। এদের ১৩১১ জন সরকারি হাসপাতালে এবং ৯৩০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৬৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat