ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ২৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদরোগে আক্রান্ত অসহায় ও অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসার সুবিধার্থে তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটকে (এনআইসিভিডি) আরও ৭,৫৬,৩০,০০০ টাকা অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ইনস্টিটিউটের “অসহায় রোগী সেবা তহবিল”-এর জন্য এইআইসিভিডি’র পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিনের কাছে এই অর্থের একটি চেক আজ হস্তান্তর করেন।
এ নিয়ে প্রধানমন্ত্রী এ পর্যন্ত তহবিলে ১৪.৫৬ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছেন। এর আগে ২০২২ সালে তিনি দুই কিস্তিতে ৭ কোটি টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
তহবিল থেকে হাসপাতালটি হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের বিনা মূল্যে সব ধরণের চিকিৎসা পরিষেবা সরবরাহ করে, যার মধ্যে স্টেন্টস,  পেসমেকার এবং ভালভ স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে।
ইনস্টিটিউটটি তহবিলের মাধ্যমে শিশু হৃদরোগীদের পিডিএ ডিভাইস ক্লোজার, এএসডি ও ভিএসডি চিকিৎসা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat