ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, ‘অগ্নি সন্ত্রাস ও ক্রামাগত মিথ্যা বক্তব্যের মাধ্যমে সরকারের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি-জমায়াত। 
তিনি বলেন, ‘অগ্নি সন্ত্রাসের উপর ভর করে চলছে বিএনপি-জমায়াতের রাজনীতি। জনসমর্থন হারিয়ে বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিতে ব্যস্ত দলটি। বিএনপি যতই নাটক করুক না কেন ভিন্ন পথে ক্ষমতায় আসার সুযোগ দেশের জনগণ কোন দিনই দিবে না।’ 
কুমিল্লার তিতাস উপজেলার আসমানীয়া ও দাশকান্দি বাজারে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও অবস্থান ধর্মঘটের প্রতিবাদে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের লক্ষ্যে জনসংযোগকালে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। 
তিনি বলেন, ‘রোববার যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষকরাই বলেছেন এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হতে কোন বাধা নেই। সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে। জনগণের ভোটের মাধ্যমে আরাবো ক্ষমতায় আসবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ।’
এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়সহ তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat