ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ২৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সোমবার দেশটির ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি ) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়।
দেশটির সরকারি সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।এর ফলে জান্তা সরকার আগস্টে নির্বাচন দেয়ার অঙ্গীকার করলেও তাতে বিলম্ব ঘটবে বলেই বিশ্লেষকরা বলছেন।রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরপিভির খবরে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সুই পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি এ কারন দেখিয়ে জরুরি অবস্থার মেয়াদ আরো ছয়মাস বাড়ানোর ঘোষণা দেন যা ১ আগস্ট ২০২৩ থেকে কার্যকর হবে সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর জরুরি অবস্থা জারি করেছিল।জুলাইয়ে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এ প্রেক্ষিতে ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি) বৈঠকে বসে।এদিকে এর আগে সামরিক সরকার আগস্টে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল।দেশটির সংবিধান অনুযায়ী জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কারনে নির্বাচনের তারিখও পিছিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat