ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বিভিন্ন হামলার জবাবে মস্কো ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে। খবর এএফপি’র।
শোইগু বলেন, ‘তথাকথিত পাল্টা হামলার ব্যর্থতার প্রেক্ষাপটে কিয়েভ বেসামরিক অবকাঠামোর ওপর সন্ত্রাসী হামলা চালানোর দিকে বেশি মনোযোগ দিয়েছে।’তিনি আরো বলেন, ‘ইউক্রেনের সামরিক স্থাপনার ওপর আমাদের হামলার ব্যাপকতা আরো বাড়ানো হয়েছে।’রাশিয়া রোববার বলেছে, তারা মস্কো এবং ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে হামলা চালানো ইউক্রেনের কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভক্ত করা হয়। রাশিয়ার রাজধানী, সীমান্ত অঞ্চল এবং ক্রিমিয়ায় ধারাবাহিক হামলার এটি সর্বশেষ ঘটনা।এসব হামলার ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার ভূখ-ে ফের যুদ্ধ শুরু হয়েছে। এটি অনিবার্য, স্বাভাবিক এবং একেবারে ন্যায্য পদক্ষেপ।’শোইগু বলেন, সেনাবাহিনী ‘আকাশ ও সমুদ্র পথে’ ইউক্রেনের হামলার বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে।ক্রেমলিন বলেছে, যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের কারণে ইউক্রেন তাদের হতাশা থেকেই মস্কোতে সাম্প্রতিক ড্রোন হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat