ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে এসেছেন টটেনহ্যাম ও পিএসজির সাবেক ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মৌরা। সাও পাওলো ক্লাবের পক্ষ থেকে এ কথা  জানানো হয়েছে।
এক বিবৃতিতে ৩০ বছর বয়সী এই আন্তর্জাতিক উইঙ্গার প্রসঙ্গে সাও পাওলো জানায় , ‘লুকাস ফিরে এসেছে।’
জুনে টটেনহ্যামের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল মৌরার। ৩২ বছর বয়সী কলম্বিয়ান তারকা ফরোয়ার্ড হামেস রড্রিগেজের সাথে মৌরা সাও পাওলোতে যোগ দিলেন। ২০১০ সালে সাও পাওলোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন মৌরা। দুই বছর পর এই ক্লাবের হয়ে কোপা সুদামেরিকানা জয়ের পর এক দশকের জন্য ইউরোপা পাড়ি দেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এই ক্লাবে ফিরতে পারাটা আবেগ ফিরে পাবার মতই ঘটনা। এখানকার জীবন সম্পর্কে এখনো সবকিছু মনে আছে। ঐ সময়গুলোর কথা মনে হলে এখনো আনন্দ পাই। সত্যিই সাও পাওলোতে ফিরতে পারাটা দীর্ঘদিন পর বাড়ি ফেরার মতই।’
২০১২ সালে ৫৩ মিলিয়ন মার্কিন ডলারে সাও পাওলো থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন মৌরা। কোন ব্রাজিলিয়ান দলের জন্য ঐ সময় এটি ছিল রেকর্ড চুক্তি। তারকা সমৃদ্ধ ফরাসি ক্লাবে নিজেকে সেভাবে মেলে ধরতে ব্যর্থ হয়ে ২০১৮ সালে টটেনহ্যামে যোগ দেন। সেখানে খেলতে গিয়ে ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আয়াক্সের বিপক্ষে স্মরণীয় হ্যাটট্রিক করেছিলেন। এরপর অল-ইংলিশ ফাইনালে অবশ্য তার ক্লাব টটেনহ্যাম লিভারপুলের সাথে আর পেরে উঠেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat