ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে হত্যা করেছে ইলিয়াস (৩০) পাহলান নামের এক ব্যক্তি । হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার সকালে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইলিয়াসের বাড়ি বরগুনা সদরের  কেওড়াবুনিয়া ইউনিয়নের পূর্ব  কেওড়াবুনিয়া গ্রামের  খেজুর তলা আবাসন এলাকায়। 
নিহত দুই শিশু হলো- প্রতিবেশি  গোলাম খবিরের  ছেলে হাফিজুল (১৩) ও ভূক্তভোগি ওই নারীর কন্যা তাইফা (৩)। জানাগেছে,বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শ্যালিকাকে ধর্ষণের উদ্দেশ্যে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া গ্রামের বাসায় যায় বড় বোনজামাই ইলিয়াস। এ সময় শ্যালিকা ধর্ষণে বাঁধা দিলে ইলিয়াস ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি  কোপানো শুরু করে। এ সময় শ্যালিকার সাথে থাকা প্রতিবেশী শিশু হাফিজুল (১৩) ও শ্যালিকার  মেয়ে তাইফা (৩) নিহত হয়। গুরুতর আহত হন শ্যালিকা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  আজ বরিশাল  শের-ই বাংলা  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদের শিকার শ্যালিকাকে দীর্ঘদিন ধরে দুলাভাই ইলিয়াস উত্ত্যক্ত করে আসছিল।বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে শ্যালিকা তার শিশুকন্যা ও প্রতিবেশীর শিশুকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে ওই ঘরে ঢুকে ইলিয়াস জোরপূর্বক শ্যালিকাকে ধর্ষনের চেষ্টা চালায়। এতে ভুক্তভোগী নারী বাঁধা দিলে ইলিয়াস ঘরে থাকা দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে এলে দুই শিশুকেও কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই শিশু হাফিজুলের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে নেওয়ার পথে শিশু তাইফাও মারা যায়। গুরুতর আহত ভুক্তভোগী নারী বরিশাল শের-ই-বাংলা  মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িত ইলিয়াস পহলানকে ঘটনাস্থল থেকে আমরা আটক করেছি। গুরুতর আহত শ্যালিকাকে বরিশাল  শের-ই-বাংলা  মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে বরগুনা  জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলে জানান ওসি।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মো. আবদুল হালিম বলেন, গ্রেফতারকৃত ইলিয়াস প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat