ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সোমবার প্রথম প্রহরে ইসরাইলি বিমান হামলায় দেশটির চার সৈন্য নিহত ও চারজন আহত হয়েছে। সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত খবরে বলা হয়, সোমবার প্রথম প্রহর রাত ২টা ২০ মিনিটে ইসরাইলি বাহিনী অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি অভিমুখ থেকে দামেস্কের আশপাশের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।
সংস্থাটি জানায়, হামলায় চার সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছে। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিয়েছে।
এএফপি’র একজন সংবাদদাতা রাজধানীতে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে।
সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহ যুদ্ধে ইসরাইল দেশটির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে কয়েকশ’ বার হামলা চালিয়েছে। তাদের এসব হামলার প্রধান লক্ষ্য ছিল ইরান সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থাপনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat