ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলা জেলায় আগামীকাল ৫০ জন অস¦চ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে। এছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ সহায়তা পাবেন ৪০ জন অসহায় নারী। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় এসব সহায়তা প্রদান করা হবে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন আজ সকালে  জানান, মোট সেলাই মেশিনের মধ্যে সদর উপজেলায় দেয়া হবে ১২টি, চরফ্যাশনে ৮টি ও দৌলতখান, বোরানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন এবং মনপুরা উপজেলায় ৬টি করে ৩০টিসহ মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হবে। এছাড়া ৪০ জন অসহায় নারী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা সহায়তা পাবেন বলে জানান তিনি।
এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার বেলা  সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat