ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেইনের কৃষ্ণ সাগর তীরবর্তী নগরী ওডেসার বেশ কয়েকটি সৈকত দর্শনার্থী ও সাঁতারুদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম কর্তৃপক্ষ ওডেসার সৈকতগুলো খুলে দিলো। তবে যখন আকাশ হামলার সতর্কতা জারি থাকবে ওই সময়ে সৈকতে গোসল করা নিষিদ্ধ থাকবে বলেও শনিবার জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
রাশিয়ান আক্রমণ শুরুর পর ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী শহর ওডেসার বেশ কয়েকটি সৈকত প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাঁতার কাটার জন্য খুলে দেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা শনিবার জানিয়েছেন। যদিও বিমান হামলার সতর্কতার সময় শহরের এসব সৈকতে গোসল করা নিষিদ্ধ করা হয়েছে।
ইউক্রেইনের সবচেয়ে বড় বন্দর এবং নৌঘাঁটি এই ওডেসায় অবস্থিত। যুদ্ধ শুরুর পরপরই রাশিয়া সেখানে ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে গেছে। সমুদ্রের পানিতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয় শত শত সি মাইন।
স্থানীয়দের নিরাপত্তা এবং কয়েকটি সৈকতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটার পর ওডেসা উপকূল জনসাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এখন নগরীর বেসামরিক কর্তৃপক্ষ এবং সামরিক প্রশাসন মিলে যৌথভাবে পুনরায় সৈকত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে টেলিগ্রামে এক পোস্টে জানান ওডেসা গভর্নর ওলেহ কিপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat