ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ৮৯৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের আঁকা চিত্র নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) 'শিল্প চেতনায় মুজিব' শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বিটিভির ঢাকা কেন্দ্র আয়োজিত এ চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। 
বিটিভি মিলনায়তন লাউঞ্জে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাঙালির মুক্তি ও মুক্ত ভূখন্ড প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে শিল্প-কলা-সংস্কৃতিতে ধারণ করে জাতিকে স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে নিতে হবে। 
বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার স্বাগত বক্তব্য দেন ও অতিথিদের প্রদর্শনীটি ঘুরে দেখান। ২২ আগস্ট পর্যন্ত অর্ধশত চিত্রকর্মের এ প্রদর্শনী বিটিভি ফটক থেকে পাস নিয়ে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat