ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ১০৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি করেছে নাটোর পৌরসভা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কালেক্টরেট ভবন চত্বর থেকে শুরু হওয়া র‌্যালির নেতৃত্ব দেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা নাটোরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সজাগ রাখতে চাই।
জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। স্বাস্থ্য বিভাগকেও সহায়তা প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিবৃন্দের সাথে সমন্বয় সভা করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এখন এ কার্যক্রম মনিটর করছে উপজেলা প্রশাসন।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি জানান, লিফলেট বিতরণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নাটোর পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে।
এদিকে সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় জেলায় ছয়জনসহ এ পর্যন্ত জেলায় ২২৭ ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২০৫ জন। বর্তমানে নাটোর সদর হাসপাতালে ১৫ জনসহ ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২২ জন রোগী ভর্তি আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat