ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৮১৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ২ হাজার ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ২৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২ হাজার ৭৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৯০ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৯৩ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের জনের মৃত্যু হয়েছে। ঢাকায় মারা গেছেন ৭ জন। বাকিরা ঢাকার বাইরের।  
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৩৬ জন এবং ঢাকার বাইরে ১০৮ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৬ আগস্ট পর্যন্ত মোট ৯৪ হাজার ৩১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬ হাজার ১২৯ জন এবং ঢাকার বাইরে ৪৮ হাজার ১৮৩ জন।
চলতি বছর এ পর্যন্ত মোট ৮৫ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১ হাজার ৯৮৯ জন এবং ঢাকার বাইরে ৪৩ হাজার ২১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারাদেশে মোট ৮ হাজার ৬৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৩ হাজার ৮০৪ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৮৫৭ জন হাসপাতালে ভর্তি আছেন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬২ হাজার ৩৮২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছিলেন। ডেঙ্গুতে মোট ২৮১ জন মারা গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat