ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৮৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবারও বিচ্ছেদের পথে হাঁটলেন জনপ্রিয় মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। স্যাম আসগরীর সঙ্গে গাঁটছাড়া বাঁধার ১৪ মাস না পেরুতেই বিচ্ছেদের আবেদন করেছেন তারা। এমনকি বাগদানের আংটিও নাকি এরইমধ্যে খুলে ফেলেছেন এই গায়িকা।
গত বুধবার স্পিয়ার্স ও আসগরী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তবে ঠিক কী কারণে তারা এমন সিদ্ধান্ত নিলেন সেটা নিশ্চিত না হওয়া গেলেও একাধিক হলিউডি গণমাধ্যম দাবি করেছে, ব্রিটনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন স্যাম।
স্ত্রীর পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছে তিনি। বিষয়টি নিয়ে মারাত্মক ঝামেলা হয় দু’জনের মাঝে। যা গড়ায় হাতাহাতিতে। তারপরই স্যাম ঠিক করেন, তিনি ডিভোর্সের পথে হাঁটবেন।
গণমাধ্যমগুলো আরও দাবি করেছে, ব্রিটনির স্বামী স্যাম এরইমধ্যে বাড়ি ছেড়ে চলে গেছেন। এমনকি কয়েক মাস ধরেই ব্রিটনিকে এড়িয়ে চলছিলেন তিনি। তবে বিচ্ছেদের পর ব্রিটনির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন স্যাম।
উল্লেখ্য, ২০২২ সালের ৯ জুন বিয়ের পিঁড়িতে বসেন স্যাম-ব্রিটনি। অবশ্য তাদের পরিচয় হয়েছিল বেশ কয়েক বছর আগে ২০১৬ সালে। ‘স্লাম্ভার পার্টি’ নামের নিজের একটা গানের ভিডিও শুটিংয়ে আসগরীর সঙ্গে স্পিয়ার্সের পরিচয় হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে ‘প্রিন্সেস অব পপ’ খ্যাত স্পিয়ার্সকে প্রপোজ করেন আসগরী। তবে এবারই প্রথম বিচ্ছেদের পথে হাঁটছেন না ব্রিটনি। এর আগেও দু-বার বিয়ে এবং বিচ্ছেদ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat