ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ১০০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের নেতা শি জিনপিং রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। এদিকে জোহানেবার্গে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
অনলাইনে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, ‘দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। তিনি ২১ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয় সফর করবেন।’
মার্চ মাসে রাশিয়ায় আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের পর ২০২৩ সালে এটি হবে শি’র দ্বিতীয় আন্তর্জাতিক সফর।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দর এ মাসের গোড়ার দিকে বলেছিলেন, ‘ব্রিকস এবং আফ্রিকা’ থিমের আওতায় আগামী ২২ থেকে ২৪ আগস্ট ব্রাজিল, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র প্রধানরা একত্রিত হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat