ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ১০৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার আমতলী-কুয়াকাটা সড়কের ঘটখালিতে শুক্রবার সকাল  ৫টা ৩০ এর সময় নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটাগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  ইসলাম (৫২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন, আমতলীর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। একমধ্যে একজন নিহত হন। বাকিরা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর ইসলামকে বরিশাল শেবাচিম হাসপাতালে আনার পথে তিনি মারা যান বলে হাসপাতালের আরএমও ডা. ইরাম আহমেদ জানান।  
বাসের যাত্রীদের মধ্যে- পারুল (৫০), মেহেরুন নেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭),  সৈকত (২৬), হাবিবা (১৮), দিনা (৫৫), মাহবুবা(৩০), পপি (৩০) সহ  মোট ২৫ জন আহত হয়েছেন।
ওসি জানান, নিহত ইসলাম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পের চক গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে। বাসের চালক ও সহকারি পলাতক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat