ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৮৭০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি  প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, এটা প্রমাণিত সত্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকান্ডের মূল কুশীলব জিয়াউর রহমান। হত্যাকান্ডের ৪৮ বছর পরও বঙ্গবন্ধুর খুনিদের নামে শ্লোগান দেয়া বন্ধ হয়নি। 
তিনি বলেন, জাতির জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক ও আক্ষেপের বিষয় যে জিয়াউর রহমানের স্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন, তার পুত্র লন্ডন থেকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এই স্বপ্ন তো জাতির পিতা দেখেননি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আত্মত্যাগ, অবর্ণনীয় কষ্ট ও নির্যাতন সহ্য করে বাংলাদেশকে তিনি স্বাধীন করেছেন।
আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে জাদুঘর আয়োজিত ‘আগস্ট হত্যাকান্ড’: বর্তমানের দায়’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জাতির পিতার হত্যাকারীদের নামে শ্লোগান দেয়া থেকে সন্তানদের নিবৃত্ত করতে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর খুনির নামে যেন আর রাজনীতি, হরতাল, অবরোধ করা না হয়। স্বাধীনতা বিরোধীরা যেন আর কোনদিন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, এ বিষয়ে উপস্থিত সবাইকে দীপ্ত শপথ নেওয়ার কথাও উল্লেখ করেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা, গবেষক এবং রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মো. কামরুজ্জামান। 
সংস্কৃতি সচিব বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের বাংলা ও ইংরেজি কপি বাংলা একাডেমির মাধ্যমে প্রকাশের উদ্যোগ নেয়া হবে যাতে নতুন প্রজন্ম এ সম্পর্কে জানতে পারে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat