ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৬৭৮৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  জেলার লংগদু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১টায় টায় উপজেলা পরিষদ মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সহ সভাপতি  মো: রফিকুল মাওলা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  হাজী  মো: মুছা মাতব্বর, দপ্তর সম্পাদক মো: রফিক তালুকদার , উপ দপ্তর সম্পাদক ও রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মো: শহীদুজ্জামান মহসিন রোমান, সদস্য আশীষ কুমার চাকমা নব,  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: আব্দুল আলী প্রমুখ।
শোক সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat