ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৫৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পরিত্যক্ত পানি উত্তোলন কেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মস্কোর মিত্র দামেস্কে চালানো সাম্প্রতিক ক্রমবর্ধমান হামলার ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা। বুধবার উদ্ধারকর্মীরা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ঘটনাস্থল থেকে এএফপি’র এক সংবাদদাতা জানান, মঙ্গলবার রাতে ইদলিব শহরের পশ্চিমে আইন শিবের কাছের স্থাপনা লক্ষ্যকরে দ’ুটি হামলা চালানো হয়। সেখানে গৃহহীন সিরিয়ার অনেক নাগরিক বসবাস করে আসছিল।
হোয়াইট হেলমেট উদ্ধার গ্রুপের একজন স্বেচ্ছাসেবক রামি আল-ডানডাল বলেন, সেখানে রাশিয়ার ‘হামলায় দুইজন নিহত হয়েছে। তারা দু’জনেই বেসামরিক নাগরিক। হামলায় আরো পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে।’
তিনি এএফপি’কে বলেন, নিহতদের একজনের বয়স ১৮ বছর এবং অন্যজন বয়স্ক ছিল।
২০১৫ সাল থেকে সিরিয়ার যুদ্ধে মস্কোর হস্তক্ষেপ ১২ বছরের যুদ্ধে বিদ্রোহীদের কাছে দামেস্কের হাতছাড় হওয়া বেশিরভাগ অঞ্চল ফিরে পেতে সহায়তা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat