ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৬৭৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে শুক্রবার পদপৃষ্ট হয়ে ৭ শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। রেড ক্রস এবং স্থানীয় এক সংসদ সদস্য এ কথা জানিয়েছেন।
বিরোধী সংসদ সদস্য হানিত্রা রাজাফিমানানসোয়া স্থানীয় একটি রেডিও স্টেশনকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত আমরা ১৩ জনের মৃত্যু এবং ১০৭ জনের আহত হবার খবর জানতে পেরেছি।’
ঘটনাস্থলে উপস্থিত রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ আমরা এখনো চুড়ান্ত তালিকা পাইনি। তবে সাত শিশু মারা গেছে।’
ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্তাসি প্রাথমিকভাবে ‘১২ জনের মৃত্যু এবং প্রায় ৮০ জন আহত’ হওয়ার খবর জানিয়েছেন।
দেশটির একটি স্টেডিয়ামে একটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৫০ হাজার দর্শক ভিড় করলে স্টেডিয়ামের প্রবেশপথে পদপৃষ্ঠ হয়।
ট্র্যাজেডির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি  রেড ক্রস বলেছে ,মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা এই মর্মান্তিক ঘটনায় এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ধাক্কাধাক্কির কারণে এই ঘটনা ঘটেছে। প্রবেশ পথে অনেক হতাহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat