ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৬৭৯৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কোর কাছে চলে আসা একটি এবং ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় দু’টি ড্রোন ধ্বংস করেছে। কর্তৃপক্ষ সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
কোন হামলাকারীর নাম উল্লেখ না করে এ নগরীর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে লিখেছেন, রাজধানীর দক্ষিণ-পূর্ব লিউবার্টসি জেলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘মস্কোর দিকে উড়ে আসা একটি ড্রোন ধ্বংস করেছে।’
প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায়, ‘এ ঘটনায় কেউ হতাহত বা কোন ক্ষয়ক্ষতি হয়নি। জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে রয়েছে।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে লিউবার্টসি জেলার আকাশ সীমায় একটি ড্রোন ধ্বংস করেছে এবং এ হামলার প্রচেষ্টার জন্য তারা কিয়েভকে দোষারোপ করেছে।
এরআগে বিমান পরিষেবার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ‘তাস’ জানায়, এ ঘটনায় মস্কোর ডোমোদেডোভা এবং ভনুকোভা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন সীমান্তবর্তী ব্রায়ানস্ক এলাকায় আরো দ’ুটি ড্রোন ধ্বংস করেছে।
এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেছে কি-না সে ব্যাপারে কিছু বলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat