ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৬০৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমানত ও ফিরোজকে পৃথক অভিযান চালিয়ে বৃহষ্পতিবার রাতে গ্রেফতার করেছে জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব সদস্যরা।  
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আজ জানান, গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে- সদর উপজেলার ধলাহার গ্রামের আমানত (৫৮) ও নাকুড়িয়া গ্রামের ফিরোজ (৩৭)। পৃথক অভিযানে আমানতকে ক্ষেতলাল এলাকা থেকে এবং ফিরোজকে পাঁচবিবি এলাকা থেকে গ্রেফতার করে।
২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল আমানত ও ফিরোজকে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় জামিনে গিয়ে আসামিরা পলাতক থাকে।
গত ২৯ আগস্ট ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল  ট্রাইব্যুনাল আদালতের  বিচারক মো. আব্বাস উদ্দীন আসামী আমানত ও ফিরোজকে যাবজ্জীবন সাজা প্রদান করে রায় দেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী ফিরোজ ও আমানতকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৫, জয়পুরহাট ক্যাম্প এর একটি চৌকষ আভিযানিক দল আমানতকে ক্ষেতলাল এলাকা থেকে ও ফিরোজকে পাঁচবিবি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat