ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৭৮৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অবকাশকালীন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আসন্ন অবকাশকালীন (৩ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত) সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতিত মোট ২৩ কার্যদিবস হাইকোর্ট বিভাগের অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।’ নতুন সময়সূচি অনুযায়ী সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
উল্লেখ্য, আগামীকাল ৩ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত (সুপ্রিম কোর্টের অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি) সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন বেশ কয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
এছাড়াও আপিল বিভাগের চেম্বার কোর্ট সুনির্দিষ্ট তারিখ ও সময়ে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat