ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৮১৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সরকার দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সন্ত্রাস-নির্যাতন কায়েম করে আওয়ামী লীগ আবারও সরকারে থাকতে চায়। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেছে, এখন মফস্বলে ঘরে বসে সভা করলেও অস্ত্র নিয়ে হামলা চালানো হচ্ছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শমরিতা হাসপাতালে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার। এ সরকারের কাছে দেশের গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয়। সরকার সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু জনগণ এবার রুখে দাঁড়াবে।
বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লার লালমাই থানা বিএনপির সাংগঠনিক সভা একটি বাসায় চলাকালে স্থানীয় মন্ত্রী-এমপির ভাইয়ের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। এমনভাবে হামলা চালানো হয়েছে আহতরা বাঁচতে না ও পারতো। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat