ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৮২৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তুঝে মেরি কাসম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল জেনেলিয়া ডি’সুজার। এ সিনেমায় রীতেশ দেশমুখের বিপরীতে অভিনয় করতে গিয়েই একেঅপরের প্রেমে পড়েন। এরপর প্রায় এক দশক পর ২০১২ সালে তারা বিয়ে করেন। বিয়ের পর অভিনয় থেকে দূর থাকলেও ক্যামেরার সামনে প্রায়ই আসেন রীতেশ-জেনেলিয়া। এবার তেমনি এক ভিডিও ঘিরে শুরু হয়েছে জল্পনা। দুই পুত্রসন্তানের পর নাকি তৃতীয় সন্তানের জন্ম হতে চলেছে রীতেশ-জেনেলিয়ার ঘরে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রীতেশের সঙ্গে হাজির হন জেনেলিয়া। ফটোসাংবাদিকদের ক্যামেরার সামনে বার বার পেটে হাত দিয়ে কিছু আড়াল করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। যদিও জেনেলিয়ার বেবি বাম্প দেখা যাওয়ার দাবি করেছেন অনেকে। 
তবে রীতেশ-জেনেলিয়ার তরফ থেকে এই বিষয়ে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এসময় অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস। 
বিয়ের দু’বছরের মাথায় ২০১৪ সালে রীতেশ-জেনেলিয়ার প্রথম সন্তান রিয়ানের জন্ম হয়। তার বছর দুয়েকের ব্যবধানে ২০১৬ সালে দ্বিতীয় ছেলের জন্ম হয়। এবার গুঞ্জন, তৃতীয় বারের জন্য বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat