ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৬১০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া বিসিকের উদ্যোগে পাঁঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে আজ। বেলা সাড়ে ১১টায় বগুড়া বিসিক কার্যালয়ে প্রশিক্ষণের কোর্সের (১ম ব্যাচ) উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ। বগুড়া বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আখতারুজ্জামান।
বিজনেস প্লানসহ অন্যান্য বিষয়ের উপর ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ বলেন, উদ্যোক্তা হতে বেশি পুঁজির প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রী বলেছেন- দেশে দক্ষ উদ্যোক্তা তৈরি করতে হবে, যাতে তারা অন্যেকে চাকরি দিতে পারে। একজন দক্ষ উদ্যোক্তা হতে হলে  প্রশিক্ষণ জরুরী। বিসিক দক্ষ উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে।
বিসিক শিল্পনগরী কর্মকর্তা শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বগুড়া জেলা বিসিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক জিন্নাত আরা ও উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- শাহাদাত হোসেন ও মাশরুফা আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat