ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৮২৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের  মেঘনা মোহনায় শরীয়তপুর থেকে আসা  একটি যাত্রাবাহী ট্রলারে অভিযান চালিয়ে ১৫ লাখ ১০হাজার মিটার নতুন কারেন্টজাল জব্দ করা হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে এসব কারেন্টজাল জব্দ করে।
আজ সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি জানান,রোববার দুপুর  ১টা হতে বেলা ২ পর্যন্ত  বাংলাদেশ কোস্ট গার্ড এবং সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার দপ্তরের যৌথ উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীর মোহনায় যাত্রী বাহী ট্রলারে অভিযান পরিচালনা  করা হয়। এ সময় আনুমানিক ১৫ লাখ ১০ হাজর মিটার  নতুন কারেন্টজাল পরিবহনরত অবস্থায়  জব্দ করা হয়। তবে ট্রলারে কেউ কারেন্ট জালের মালিক দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম এবং কোস্ট গার্ডের টহল সদস্যরা।
পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat