ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৭০৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। জাতিরও প্রত্যাশা তাই।’
আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের সার্কিট হাউসে নির্বাচন কমিশনার আনিছুর রহমান এসব কথা বলেন।
এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম উপস্থিত ছিলেন। তিনি জেলা নির্বাচন কার্যালয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
নির্বাচন কমিশনার আনিছুর রহমান দুই দিন কিশোরগঞ্জে অবস্থান করার কথা রয়েছে। এ সময় তিনি ভোটার তালিকা চূড়ান্তকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat