ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৭২০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে ৩৯৯টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটওয়ারী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে ভোট কেন্দ্র ছিল ৩৫৮টি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সংসদীয় আসন ২৬৫, ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম-ফুলগাজী) আসনে ১১৫ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। গত সংসদ নির্বাচনে এ আসনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৬টি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ৮৭০ জন ভোটারের ভোটগ্রহণের জন্য ৫৪টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। পরশুরামে ৮৮ হাজার ৩৪৮ জন ভোটারের জন্য উপজেলায় ২৯টি কেন্দ্রে চূড়ান্ত করা হয়েছে। ফুলগাজীতে ১ লাখ ৩ হাজার ৩৮জন ভোটারের ভোটগ্রহণের জন্য ৩২টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।
একই সূত্রে জানা গেছে, সংসদীয় আসন ২৬৬, ফেনী-২ (ফেনী সদর) আসনে ৪ লাখ ৭ হাজার ৯৫৫ জন ভোটারের জন্য ১৪০টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। গত সংসদ নির্বাচনে এ আসনে কেন্দ্রের সংখ্যা ছিল ১২৬টি।
একই সূত্রে জানা গেছে, সংসদীয় আসন ২৬, ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ৪ লাখ ৭২ হাজার ৫২৪ জন ভোটারের জন্য ১৪৪টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। গত সংসদ নির্বাচনে এ আসনে কেন্দ্রের সংখ্যা ছিল ১২৬টি। এরমধ্যে দাগনভূঞা উপজেলায় ২ লাখ ৩২ হাজার ৫৫৫জন ভোটারের জন্য ৭২টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। একইভাবে সোনাগাজী উপজেলায় ২ লাখ ৩৯ হাজার ৯৬৯জন ভোটারের জন্য ৭২টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।
চূড়ান্ত ভোটকেন্দ্র প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২৫টি। যাচাই-বাছাইয়ে দেখা যায়, কিছু কিছু প্রস্তাবিত কেন্দ্রে ভোটার সংখ্যা খুব কম ছিল। তাই যাচাই-বাছাই শেষে কম ভোটারসংখ্যক কেন্দ্রগুলোকে সমন্বয় করে চূড়ান্ত ভোটকেন্দ্র ৩৯৯টি নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করে জেলা ভোট কেন্দ্র স্থাপন কমিটি। জেলা ভোট কেন্দ্র স্থাপন কমিটির আহ্বায়ক হচ্ছেন জেলাপ্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। কমিটির সদস্য সচিব হচ্ছেন জেলা নির্বাচন কর্মকর্তা। গত ৩১ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের উপর দাবি বা আপত্তি গ্রহণ, ১১ সেপ্টেম্বর আপত্তি নিষ্পত্তি শেষে গতকাল ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat