ব্রেকিং নিউজ :
রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী এমপি আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৪২ সহকারী শিক্ষক পদ শূন্য, নিয়োগ প্রক্রিয়া শুরু : শিক্ষামন্ত্রী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং কমে আসবে : প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৬৯৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে  আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ গায়ানার পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজিজি) ভার্চুয়াল বৈঠকে সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এমন মন্তব্য করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমাদের স্বাভাবিক আলোচনা, সৌহার্দ্য এবং প্রধানদের ধারাবাহিক মতামত অনুযায়ী, গায়ানার আঞ্চলিক অখন্ডতার প্রতি আমাদের অটুট সমর্থনের অভিব্যক্তি প্রকাশের জন্য অপেক্ষা করছি।’
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের মূল চেয়ারের ভূমিকা অব্যাহত রাখতে পেরে সন্তুষ্ট।
কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড উদ্বোধনী বক্তব্য দেন।
এদিকে নিউইয়র্কে গায়ানার কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল রাষ্ট্রদূত মাইকেল ই ব্রাদারসন সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে হালনাগাদ তথ্য উপস্থাপন করেন।
সিএমজিজি’র মন্ত্রীরা আলোচনা অধিবেশনে অংশগ্রহণ করেন এবং ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কথা জানানোর জন্য একটি সমাপনী বিবৃতি প্রস্তুত করতে সম্মত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat