ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৪৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে যৌক্তিকতা নিরূপণ করা প্রয়োজন।
আজ ইউজিসি’র ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অংশীজনের সাথে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কোন কোন বিশ্ববিদ্যালয় নতুন বিভাগ খোলার পর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন না এ কথা উল্লেখ করে তিনি বলেন, কোন বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, ল্যাব সুবিধা ও জনবল আছে কিনা এসব বিষয় বিবেচনা করতে হবে। 
প্রফেসর আলমগীর বলেন, নতুন বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করতে হবে। দেশের কোন বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে বিভাগ খোলার চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। 
তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণে ইউজিসি’র প্রয়োজনীয় পরামর্শ গ্রহণেরও পরামর্শ দিয়েছেন।  
কমিশনের সচিব ড. ফেরদৌস জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ড. ফেরদৌস বলেন, কমিশনের অর্জন অর্থপূর্ণ করতে অংশীজনদের কাছ থেকে যৌক্তিক পরামর্শ গ্রহণ করে থাকে। বঙ্গবন্ধুর উচ্চশিক্ষা ভাবনা বাস্তবায়নে অংশীজনদের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
তিনি আরও বলেন, গুণগত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসি’র প্রচেষ্টা অব্যাহত থাকবে।  
সভায় ইউজিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং উচ্চশিক্ষা সেবা গ্রহীতারা অংশগ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat