ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৮২৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৩ বছর বয়সী চিত্তরঞ্জন পাল  ও ৫৫ বছর বয়সী ভোলা রাম দাশ নামে দুইজনের মৃত্যু হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৭ জন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।  
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, মৃত দুই জনের মধ্যে চিত্তরঞ্জন পাল গত ৫ সেপ্টেম্বর ও ভোলা রাম দাশ গত ৯ সেপ্টেম্বর নগরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন। এনিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৬৮ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসে মারা গেছে ১৫ জন।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ১৪৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭১ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৬ জন। এনিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৬৭ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮০ জন।
এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat