ব্রেকিং নিউজ :
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত ঢাকা-ডাকার জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে আসন্ন অর্থবছরে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের প্রস্তাব দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ পার্বত্য মন্ত্রীর যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে যোগ দেবেন কিনা, সিদ্ধান্ত নেননি পুতিন: ক্রেমলিন বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে জি৭ বৈঠকের আলোচ্যসূচি থেকে জলবায়ু ইস্যু বাদ শিক্ষা খাতে স্থিতিশীলতা ও মান পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, তবে ছাড় না দিতে পারে ইরান
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৬৯১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি  প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। 
আজ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে 'ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ' এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণিজন সম্মাননা, সাহিত্য সমাবেশ ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে জেলা ও উপজেলা সাহিত্য মেলা আয়োজিত হয়েছে। কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব। চলছে বিভাগীয় বইমেলা উৎসব। শীঘ্রই অনুষ্ঠিত হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব ও মেলা। 
তিনি আরো বলেন, সবমিলিয়ে দেশের সংস্কৃতি অঙ্গনে এক নবজাগরণ সৃষ্টি হয়েছে। 
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক রাজু আলিম।
 প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন লেখক, গবেষক ও ইসলামিক চিন্তাবিদ হোসাইন মোহাম্মদ সেলিম। সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সচিব ও কবি আসাদ উল্যাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat