ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৭৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির ছিলেন জাতির পিতার আদর্শের একজন সৈনিক। তিনি দীর্ঘদিন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গচাপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাস্বÍনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ জেলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন।
সেখান থেকে ফিরে শেখ হেলাল উদ্দীন এমপি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
এরপর শেখ হেলাল টুঙ্গিপাড়া উপজেলার পুবের বিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকারের প্রচেষ্টায় বাস্তবায়িত কৃষি অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat