ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৯০১৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই দেশের ভিসা সেবা সংক্রান্ত সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে বাংলাদেশ ও মিয়ানমারের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি পুনর্বহাল করা হয়েছে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা অব্যাহতি সেবা পুনরায় চালু করার জন্য মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। অবশেষে মিয়ানমার ১৪ সেপ্টেম্বর প্রাসঙ্গিক এই বিধান পুনরায় চালু করতে সম্মত হয়েছে। আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে  একথা বলা হয়েছে।
উভয় দেশের পররাষ্ট্র দপ্তর সমঝোতা স্মারক পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মিয়ানমারকে বাংলাদেশ সরকারের সম্মতি জানিয়েছে।
২০০৪ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি, কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে সতর্কতামূলক বিধিনিষেধের ব্যবস্থা হিসাবে, ২০২০ সালের ২৮ মার্চ   মিয়ানমার কর্তৃপক্ষের পক্ষ থেকে একতরফাভাবে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পুনরায় চালু এই সমঝোতা স্মারকের অধীনে, উভয় দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসার প্রয়োজন ছাড়াই সর্বাধিক ৯০ দিনের জন্য একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।
সমঝোতা স্মারক পুনঃস্থাপন শুধুমাত্র সরকারী সফরকে সহজতর করবে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat