ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৮৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি বিক্রি করলেন নিজের পাঁচটি অ্যালবামের সত্ত্ব। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির খবরে বলা হয়, লিটমাস মিউজিকের সঙ্গে সাড়ে ২২ কোটি ডলারে এই চুক্তি হয়েছে এই শিল্পীর। যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই হাজার কোটি টাকা।
কয়েক বছর ধরে সংগীতশিল্পীদের মধ্যে গানের সত্ত্ব বিক্রির প্রবণতা বেড়েছে। জাস্টিন বিবার, জাস্টিন টিম্বারলেক, শাকিরা থেকে বব ডিলান কয়েক মিলিয়ন ডলারে গানের সত্ত্ব বিক্রি করেছেন। তবে ২০২৩ সালে কেটি পেরির চুক্তিই সংগীত দুনিয়ায় সবেচেয়ে বড় অঙ্কের চুক্তি। এই চুক্তির আওতায় রয়েছে কেট পেরির ২০০৮ সালে প্রকাশিত অ্যালবাম অন অব দ্য বয়েজ থেকে ২০২০ সালে মুক্তি পাওয়া স্মাইল অ্যালবামও।
লিটমাস মিউজিকের অন্যতম প্রতিষ্ঠাতা ওয়ার্নার মিউজিক ও ক্যাপিটল রেকর্ডসের সাবেক প্রেসিডেন্ট ড্যান ম্যাকক্যারল। কেটি পেরির সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘কেটির পেরি সৃজনশীল ও প্রভাবশালী সংগীতশিল্পী। গান, টেলিভিশন, চলচ্চিত্র ও সামাজিক নানা কার্যক্রমে তার উল্লেখযোগ্য প্রভাব আছে। তার সঙ্গে এই চুক্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
লিটমাস রেকর্ডসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হ্যাংক ফরসেথ বলেন, ‘কেটির গান বিশ্ব সংগীতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ। তিনি সব সময়ই নিজের কাজের মাধ্যমে উজ্জ্বল হয়ে থাকেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat