ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৫৯০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলী সেনাবাহিনী শনিবার গাজা উপত্যকায় ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলের ইরেজ-ক্রসিং বন্ধের প্রতিবাদে সীমান্তে ফিলিস্তিনীদের টানা বিক্ষোভ চলছে। শনিবারও এ বিক্ষোভকালে ইসরাইলী হামলায় তিন ফিলিস্তিনী আহত হয়েছে। এ অবস্থার মধ্যেই ইসরাইলী বাহিনী গাজায়  একের পর এক হামলা চালিয়ে আসছে। 
হামলা প্রসঙ্গে ইসরাইলী বাহিনী বলেছে, যেখানে সহিংস দাঙ্গা চলছে তার সংলগ্ন এলকায় হামাস সন্ত্রাসী সংগঠনের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। 
এদিকে ফিলিস্তিনী নিরাপত্তা সূত্র হতাহতের কোন উল্লেখ না করে বলেছে, গাজা শহরের পূর্বাঞ্চলে হামাসের নজরজারি এলাকায় ইসরাইল বিমান হামলা চালিয়েছে।
অন্যদিকে দিনের শুরুতে ফিলিস্তিনী বিক্ষোভকারীরা সীমান্ত বেড়ার কাছে অবস্থান নেয়া ইসরাইলী সেনাসদস্যদের বিরুদ্ধে বিক্ষোভ করে। এ সময়ে বিক্ষোভকারীরা টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং সৈন্যদের দিকে ইটপাটকেল ছুঁড়ে মারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ে ইসরাইলের গুলিতে তিনি ফিলিস্তিনী আহত হয়েছে। 
হামাস গ্রুপ ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ইসরাইল দরিদ্র এ ফিলিস্তিনী অঞ্চলের আকাশ, স্থল ও সমুদ্র অবরোধ করে রেখেছে। 
এদিকে ইরেজ ক্রসিং বন্ধ করে দেয়ায় হাজার হাজার ফিলিস্তিনী শ্রমিকের ইসরাইলে গিয়ে কাজ করার পথ বন্ধ হয়ে গেছে। 
একে ইসরাইলী এনজিও গিশা সামষ্টিক শাস্তি হিসেবে বর্ণনা করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে সীমান্তে সহিংসতায় ছয় ফিলিস্তিনী নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় একশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat