ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৮১২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাইওয়ানের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহের শেষ দিকে একটি গল্ফ বল কারখানায় আগুনে কমপক্ষে নয় জন নিহত হয়েছে। ঐ আগুনের ঘটনায়  বিস্ফোরণে চারজন দমকলকর্মী মারা গেছে। কর্মকর্তারা সোমবার একথা জানান।
স্থানীয় সরকারের তথ্য অনুসারে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাতভর আগুনে ১শ’ জনেরও বেশি লোক আহত হয়েছে। যাদের বেশিরভাগই পিংটুং কাউন্টির দূর্ঘটনা কবলিত কারখানাটির শ্রমিক। 
খবর এএফপি’র।
স্থানীয় এক কর্মকর্তা এএফপি’কে জানান, ঘটনাস্থলে পাওয়া কয়েকটি মৃতদেহ শনাক্তের জন্য আরও পরীক্ষার প্রয়োজন। আগুনে একজন এখনও নিখোঁজ রয়েছে।
প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা শনিবার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগুন লাগার কারণ অনুসন্ধানের প্রতিশ্রুতি দিয়েছেন।
পিংটুং ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে বলেন, কারখানার ভিতরে সংরক্ষিত রাসায়নিক পারক্সাইড একটি বড় এবং কয়েকটি ছোট বিস্ফোরণের কারণ হতে পারে।
বিস্ফোরণের কারণে কারখানার ছাদের একটি অংশ ধসে পড়ায় বেশ কিছু লোক ভেতরে আটকা পড়ে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat