ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৫৬৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় দিনব্যাপী আইনজীবীদের মেডিয়েশন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলা জজ আদালতের আইনজীবী সমিতি মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ ইণ্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি ও জেলা আইনজীবী সমিতি এই কর্মশালার আয়োজন করে।  কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি  মো. মমতাজুল হকের সভাপতিত্বে বক্তৃতা দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ ইণ্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির সিকদার। 
এতে বিশেষ অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আরিফা ইয়াসমিন মুক্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মো. আব্দুল ওহাব চৌধুরী, তুষার কান্তি রায়, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায়, আইনজীবী ও মানবাধিকার কর্মী বীর মুক্তিযোদ্ধা বুলু সরকার, বীর মুক্তিযোদ্ধা এস এম আবুল হোসেন, মানবাধিকার কর্মী আব্দুল কুদ্দুছ মাখন প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল বলেন, ‘মূলত মেডিয়েশন হলো বিরোধ নিষ্পত্তির বিকল্প একটি পদ্ধতি। যে পদ্ধতি আদালত-ট্রাইব্যুনালের প্রচলিত পদ্ধতির বাইরে থেকে অভিযোগ নিষ্পত্তিতে ব্যবহৃত হয়। বর্তমানে ভারতীয় উপমহাদেশে মেডিয়েশন পদ্ধতি খুবই গুরুত্বের সঙ্গে অনুসরণ করা হচ্ছে। যার মধ্যে পঞ্চায়েত অন্যতম। পঞ্চায়তের সিদ্ধান্ত বিচার বিভাগ দ্বারাও সমাদৃত হয়ে থাকে।’তিনি আরও বলেন, ‘মেডিয়েশন পদ্ধতিতে একজন মেডিয়েটরের মাধ্যমেই অভিযোগ নিষ্পত্তি করা হয়। যেখানে উভয়পক্ষের অংশগ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা হয়। ফলে উভয়পক্ষের সর্বসম্মতিতে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়।’আইনজীবী, বিচারক ও এর সঙ্গে সম্পৃক্ত সকলকে মেডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে আগ্রহী হয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। কারণ মামলা নিষ্পত্তিতে বিলম্ব হলে তা বিচারের ব্যাপ্তিকে ক্ষুন্ন করে। এতে মামলার পক্ষসমূহের খরচ বেড়ে যায় এবং আদালতে মামলার জট বৃদ্ধি পেতে থাকে। মামলা জট বিচার বিভাগের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিভিন্ন দিক বিবেচনা করে মামলা নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির পন্থা হিসেবে মেডিয়েশন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। 
কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এক্রিডেটেড মেডিয়েটর মো. হুমায়ুন কবির সিকদার, ব্যারিস্টার নিশাত মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জুবায়ের আল মামুন, আফসানা বেগম ও হুমায়রা নূর। মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক গোলাম মোস্তফা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat