ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৮
  • ৭১৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কাছে শুক্রবার সন্ধ্যায় বাল্কহেটের ধাক্কায় মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় আজ আরো দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে ।এই নিয়ে দুর্ঘটনায় তিনজনের লাশ উদ্ধার হলো।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক ওবায়দুল করিম জানান, নিখোঁজ জান্নাতুল সাবিহা (৮) মরদেহ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চাঁদপুরের ষাটনল এলাকা থেকে আজ সকাল ৭টায় ও ১০ টায় প্রায় ৭ কিলোমিটার দূরের মুন্সীগঞ্জের চরঝাপটা কাছ থেকে সাব্বির হোসেনের (৩৬) লাশ উদ্ধার হয়। শনিবার সুমনা আক্তারের (২৬) উদ্ধার করা হয় ৩০০ মিটার দূরের নদী তীরের চর রমজান বেগ  থেকে। সাবিহা নিহত সুমনার ভাসুরকন্যা।  আর সাব্বির হোসেন নিহত সুমনার ভগ্নিপতি।  
তবে এখনো সাব্বিরের পুত্র ইমাদ হোসেন (৭), সুমনার দুইকন্যা জান্নাতুল মাওয়া (৬) ও জান্নাতুল ফেরদৌস (৪)  নিখোঁজ রয়েছে। 
বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস,  কোস্টগার্ড, নৌবাহিনীর ডুবরী ও নৌপুলি নিখোঁজ  দুইবোন এবং পিতা-পুত্রের লাশের সন্ধানে তৃতীয় দিনের মত অভিযান পরিচালনা করছে। 
তবে এখনো দুর্ঘটনাকবলিত ট্রলার শনাক্ত এবং ঘাতক বাল্কহেট জব্দ করতে পারেনি। পরিবারের অনেক আত্মীয়-স্বজন ট্রলার নিয়ে মেঘনা চষে বেড়াচ্ছে। 
গজারিয়া উপজেলার দক্ষিণ ফুলদি গ্রামের পরিবারের সদস্যরা দৌলতপুর থেকে ট্রলার নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে বাল্গহেটের ধাক্কায় ডুবে যায় প্রায় ৬০ ফুট দীর্ঘ  ট্রলারটি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat