ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘জাওয়ান’। এরপর থেকেই মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড বাদশা। যে কারণে মহারাষ্ট্র সরকারের কাছে তিনি লিখিত অভিযোগ জানান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে এবার শাহরুখের নিরাপত্তা আরও বৃদ্ধি করেছে মহারাষ্ট্র সরকার। এখন থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন শাহরুখ খান।
নিরাপত্তার অংশ হিসেবে শাহরুখ খান সর্বদা তাঁর দেহরক্ষী হিসেবে ছয়জন পুলিশ কমান্ডো পাবেন। সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে থাকবে এমপি-৫, একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, গ্লক পিস্তল। যাতায়াতের জন্য থাকবে একটি বিশেষ গাড়িও। এর পাশাপাশি বাদশার বাসভবন মান্নাত পাহারা দেবেন চারজন সশস্ত্র পুলিশ।
এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ব্যক্তিগতভাবে পরিচালিত হবে। এই নিরাপত্তা ব্যবস্থার ব্যয়ভার বহন করবেন শাহরুখ নিজেই। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার জন্য রাজ্য সরকারকে মোটা টাকা দেবেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গত বছর পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালার হত্যার পরে প্রাণনাশের হুমকি পান সালমান খান। তখন ভাইজানকেও ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়। ২০২০ সালে শিবসেনা সংসদ সদস্য সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদের পরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কঙ্গনা রনৌতকে এই নিরাপত্তা দেয়। এবার সেই তালিকায় সংযোজন হল শাহরুখ খানের নাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat