ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৬৭৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাড়ি ভাংচুর ও হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস ও দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ৯১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ অভিযোগ গঠন করেন। একইসঙ্গে আগামী ২২ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক . মো. মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। মামলার অভিযোগে থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া চকবাজার থানার বকসীবাজারের বিশেষ আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। এসময় রমনা মডেল থানার মগবাজার মোড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক থেকে দেড় হাজার নেতাকর্মী লাঠিসোঁটা, লোহার রড, ইটপাটকেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়। তখন তারা সরকার বিরোধী শ্লোগান দিয়ে রাস্তার গাড়ি ভাংচুর করেন। হত্যার উদ্দেশ্যে পুলিশ সদস্যের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় রমনা মডেল থানার উপপরিদর্শক আবদুল কদ্দুছ বাদি হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান ৯১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat