ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৭০৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি বাহিনী এবং হামাস যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সহিংসতায় থাইল্যান্ডের ১৮ নাগরিক নিহত হয়েছে। এরআগে ১২ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। থাই সরকার মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাক্কাাপং সংমানী নিহতের হালনাগাদ তথ্য দিয়ে বলেন, সরকার সংঘাতপূর্ণ এলাকা থেকে হাজারো থাই নাগরিককে সরিয়ে নেওয়ার ব্যাপারে কাজ করছে। ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে শনিবার এ সংঘাত ছড়িয়ে পড়ে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র পৃথকভাবে বলেন, এ সংঘাতে আরো ৯ থাই নাগরিক আহত এবং ১১ জন বন্দী হয়েছে।
ব্যাংককের শ্রম মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলে প্রায় ৩০,০০০ থাই শ্রমিক রয়েছে। তাদের মধ্যে অনেকেই কৃষি জমিতে কাজ করে।
জাক্কাপং বলেন, থাইল্যান্ডের প্রায় ৩,০০০ নাগরিক দেশে ফিরে আসার জন্য ইতোমধ্যে আবেদন করেছেন।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইল-গাজা সংঘাতে ১,১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর এ সংঘাত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য একটি ‘দীর্ঘ এবং কঠিন’ লড়াইয়ের সতর্কবার্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat