ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৬৭৯৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৫৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৫৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে, ঢাকাতে ৬১৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৯৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৭৬০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে, ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৬৮১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে দুই হাজার ৭৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে, নয় জন ঢাকাতে এবং ঢাকার বাইরে মারা যান চারজন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে, ঢাকাতে ৭০০ জন এবং ঢাকার বাইরে ৪০৯ জন।
চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই লাখ ২৮ হাজার ৭৭৯ জন। এরমধ্যে ঢাকাতে ৮৯ হাজার ৪৬০ জন ও ঢাকার বাইরে এক লাখ ৩৯ হাজার ৩১৯ জন।
চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ১৯ হাজার ৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে, ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮৬ হাজার ৭৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল এক লাখ ৩২ হাজার ৯৯১ জন ছাড়পত্র পেয়েছে।
বর্তমানে সারা দেশে মোট আট হাজার ৬০২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছে। ঢাকায় দুই হাজার ৬৮৩ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৯১৯ জন।
এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৬ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার চার শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat